
নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার
নারী অধিকার ইস্যুতে কর্মরত জাতীয় নেটওয়ার্ক নারী যোগাযোগ কেন্দ্র’র চট্টগ্রাম মহানগর ও বান্দরবান এর সদস্যদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা গত ২৬ অক্টোবর ২০২৪ বান্দরবান বিএনকেএস কার্যালয়ে অনুষ্ঠিত হয।
সকাল ১১টায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সালমা জাহান মিলি, আহ্বায়ক, নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগর, স্বাগত বক্তব্য রাখেন, নেমকিম বম, আহ্বায়ক, নারী যোগাযোগ কেন্দ্র, বান্দরবান, রীপা পালিত, সমন্বয়কারী, নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগর; শুভেচ্ছা বক্তব্য রাখেন পারমিতা চাকমা, সমন্বয়কারী, নারী যোগাযোগ কেন্দ্র, বান্দরবান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হ্লা সিং ন্যু, প্রধান নির্বাহী, বিএনকেএস, উবানু মারমা, সিনিয়র ম্যানেজম্যান্ট সদস্য, বিএনকেএস ও মুহাম্মদ শাহ্ আলম, কর্মসূচি সমন্বয়কারী, উৎস।
মুক্ত আলোচনায়, বান্দরবান অঞ্চলে সংঘটিত বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি বর্ণনা করেন বান্দরবান নারী যোগাযোগ কেন্দ্র’র সদস্যবৃন্দ এবং একই সাথে চট্টগ্রামের নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বিভিন্ন বৈষম্যের অভিজ্ঞতা তুলে ধরেন নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগরের সদস্যবৃন্দ। সকলেই মতামত ব্যক্ত করে বলেন, এ ধরণের অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি মাঠ পর্যায়ের পরিস্থিতি জানতে ও বুঝতে যেমন সহায়ক তেমনি সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
ডিয়াকোনিয়া’র সহযোগিতায় অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন, বীণা পাণি চক্রবর্তী, সদস্য, নারী যোগাযোগ কেন্দ্র, বান্দরবান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নেমকিম বম, আহ্বায়ক, নারী যোগাযোগ কেন্দ্র, বান্দরবান। অনুষ্ঠানের শুরুতে সকলকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিএসনকেএস এর কর্মী বৃন্দ এবং সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উৎস’র কর্মী বৃন্দ।








