
‘বিনিয়োগ অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নগরীর শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত হয় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩।
ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস)-এর আয়োজনে ও ডিয়াকোনিয়া’র সহযোগিতায় হার্ট প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয় কিশোরীদের বাইসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে।
উৎস’র কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলমের সঞ্চালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী যোগাযোগ কেন্দ্রের সমন্বয়কারী রীপা পালিত। অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণ করেন কৈশোর মঞ্চের সদস্য জান্নাতুল ফেরদৌস কায়নাত।
সবশেষে সুমন সরকার রচিত ও নির্দেশিত নাটক ‘স্বপ্নফুল’ পরিবেশন করে থিয়েটার ইউনিট: নাট্যাঙ্গন।
