
নারী যোগাযোগ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু
নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে বিশ^ব্যাপী আজ ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে সিক্সটিন ডেজ ক্যাম্পেইন অন ভায়োলেন্স এগেইন্স ওমেন। প্রতিবছরের মতো নারী অধিকার প্রতিষ্ঠায় কর্মরত অধিপরামর্শমূলক জাতীয় মোর্চা নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উৎস ও ডিয়াকোনিয়া’র সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে নারীর প্রতি সহিংসতা-নির্যাতন বন্ধে প্রচারাভিযান।
আজ নগরীর ফিরোজশাহ্ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শোভাযাত্রা, কথামালা ও কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন শ্লোগান নিয়ে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং মেয়ে শিশু ও নারীদের প্রতি নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায়।
নারী যোগাযোগ কেন্দ্র; চট্টগ্রাম মহানগরের আহŸায়ক সালমা জাহান মিলি’র সভাপতিত্বে ও সমন্বয়কারী রীপা পালিত সঞ্চালিত কথামালায় অংশগ্রহণ করেন ফিরোজশাহ্ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উন্নয়ন কর্মী শিরিন মোস্তফা।
উল্লেখ্য, নারী যোগাযোগ কেন্দ্র’র উদ্যোগে ক্যাম্পেইনের অংশহিসেবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে।









