
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) নাট্যকলা বিভাগের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত “Applied Theatre practice & Field work” কার্যক্রমের এর অংশ হিসেবে ও বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট(বিটিটিআই)-এর পরিচালনায় তিন দিনব্যাপী ‘থিয়েটার ফর থেরাপি’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৬ থেকে ১৮ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে আয়োজিত Applied Theatre practice & Field work তিন দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম। বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট(বিটিটিআই)-এর পরিচালনায় ও ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস)-এর সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনি দিনে কোর্স শিক্ষক ও কর্মশালা সমন্বয়কারী সহকারী অধ্যাপক জনাব মামুনুল হক-এর সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক। নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া, সহকারী অধ্যাপক আরাফাতুল আলম, প্রভাষক তানভীর হাসান, বিটিটিআই এর প্রশিক্ষক মুহাম্মদ শাহ আলম ও ইউনাইট থিয়েটার ফর স্যোসাল এ্যাকশন এর নির্বাহি পরিচালক মোস্তাফা কামাল।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি প্লেব্যাক থিয়েটার সেশন পরিচালনা করেন।
প্রধান অতিথির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক নাট্যকলা পড়ুয়া শিক্ষার্থীদের পঠন পাঠন ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে সমাজের বিকাশ ও পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় মানসিকতা নিয়ে পাঠ সমাপ্তির আহ্বান জানান।

নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম সমাপনী বক্ত্যবে বলেন,”নাট্যকলা বিভাগ পাঠ্য ও মাঠ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উন্নয়ন নাট্য,নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উপর কর্মশালার আয়োজন ও মাঠ গবেষণা করে আসছে।তারই ধারাবাহিকতায় থেরাপিউটিক থিয়েটার কর্মশালার আয়োজন।”
তিনি আরোও বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনদিনের কর্মশালার সফল হয়েছে।”
স্বাগত বক্তব্যে বিভাগের অধ্যাপক জনাব ড.কুন্তল বড়ুয়া বলেন, “এই ধরনের থিয়েটার উপস্থিত দর্শকদের পারস্পরিক অনুভূতি বিনিময়ের মাধ্যমে মানসিক নিরাময়ে পথকে সুগম করবে। উক্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালার সফলতাকে নির্দেশ করে বলে তিনি স্বাগত বক্তব্য শেষ করেন।”
মনোবিশ্লেষক ও উৎসের নির্বাহী পরিচালক বলেন,”নাট্যকলা বিভাগ নিয়মিত এমন আয়োজন ও পাঠদানের মাধ্যমে দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি অনুষদে ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে সাইকোথেরাপি সেন্টার গড়ে তুলতে পারলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অসংখ্য শিক্ষার্থীদের নিয়ে নাটকের মাধ্যমে থেরাপী সেশন পরিচালনা করতে পারলে তারা মানসিক সংকট মোকাবেলা করতে পারবে।”
শিক্ষার্থী মো:ইউনুস রানা বলেন, “এই কর্মশালা আমাদের দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।ভবিষ্যতে প্রায়োগিক নাট্যকলার ক্ষেত্রে ভূমিকা রাখার পথকে প্রশস্ত করে। প্রতি বছর এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান তিনি।”
প্রশিক্ষনার্থী মনু দেওয়ান বলেন,”বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক সমস্যা ও সংকটের সম্মুখীন হন।তার থেকে উত্তরণের জন্য এমন কর্মশালা সাহায্য করবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিটিটিআই-এর প্রশিক্ষক মুহাম্মদ শাহ আলম, সুমন সরকার ও প্রশিক্ষক সহযোগী মো. নাসির। ৩দিন ব্যপী কর্মশালায় এম এ চুড়ান্ত বর্ষের ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
