NAAND অধ্যক্ষের উৎস কার্যক্রম পরিদর্শন

NAAND অধ্যক্ষের উৎস কার্যক্রম পরিদর্শন

Core Program
আজ ১৪ মে ২০২৬, সকাল ১০টায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (NAAND)-এর অধ্যক্ষ অধ্যাপক ফারহানা নাসরিন এবং শিক্ষা মনোবিজ্ঞানী ড. আবু ইউসুফ মাহমুদ স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা উৎস (UTSA)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। চট্টগ্রাম নগরীর আকবরশাহ আবাসিক এলাকায় অবস্থিত উৎসের প্রধান কার্যালয়ে অতিথিদের স্বাগত জানান সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। পরিদর্শনের শুরুতে অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন অতিথিদের সামনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উৎস পরিচালিত কম্পিউটারাইজড ব্রেইল বই প্রকাশনা কার্যক্রম তুলে ধরেন। পরবর্তীতে উৎসের কার্যক্রম সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম অতিথিদের সংস্থার মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত “অনন্ত প্রাথমিক বিদ্যালয়” পরিদর্শন করান। কার্যক্রম পরিদর্শন শেষে অতিথিবৃন্দ উৎসের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তাঁরা বলেন,“প্রান্তিক মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং শিক্ষা-উপকরণ প্রাপ্তি নিশ্চিত করতে উৎস যে কার্যক্রম পরিচালনা…
Read More
Successful Completion of 5 Street Theatre Shows on Landslide Risk Awareness

Successful Completion of 5 Street Theatre Shows on Landslide Risk Awareness

Branding, Core Program, Theatre
As part of the ongoing initiative on Nature-Based Solutions (NbS) for Landslide Risk Mitigation, a total of five community-based street theatre performances titled “Nayan-Tara’s Tale” have been successfully completed in Ukhiya Upazila of Cox’s Bazar. The initiative is being implemented by the Danish Refugee Council (DRC) with support from UNDP, and performed by the theatre unit of Unite Theatre for Social Action (UTSA). The performances were conducted across vulnerable communities in Rajapalong, Palongkhali, and Jaliapalong Unions, engaging local residents through participatory storytelling and interactive theatre. The play highlighted key issues such as environmental degradation, unsafe settlement practices, and the importance of community preparedness in reducing landslide risks. The shows received active participation from community members, local representatives, and stakeholders, creating a platform for dialogue and awareness. Through creative expression, the…
Read More
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নবম ও দশম শ্রেণির ব্রেইল বই মূদ্রণ করছে উৎস

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নবম ও দশম শ্রেণির ব্রেইল বই মূদ্রণ করছে উৎস

Core Program
ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির পাঠ্যবই ব্রেইল ভার্সনে প্রকাশ করছে। এ বছর সারাদেশের ৮৪ জন নবম শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ৫টি পাঠ্যবইয়ের মোট ১১৯৪ কপি (প্রায় ১,৬৩,৮০০ পৃষ্ঠা) প্রকাশনার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বইগুলোর ইউনিকোড থেকে ব্রেইলে রূপান্তর (conversion), প্রুফরিডিং এবং চূড়ান্ত সম্পাদনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত মুদ্রণ ও বাঁধাইয়ের (binding) কাজ। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সকল বইয়ের প্রকাশনা, বাইন্ডিং ও প্যাকেজিং সম্পন্ন করে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. আজাদ হোসেন, মো. সুমন মিয়া রাফি, রেজাউল করিম সিয়াম সরাসরি মুদ্রণ কাজে অংশগ্রহণ করছেন। পুরো মুদ্রণ কার্যক্রমের সমন্বয় করছেন মো. সাজ্জাদ হোসেন, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উৎস’র ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন। সহায়তা করেছেন হিসাব কর্মকর্তা…
Read More
4th Expressive Psychotherapy Session Held with College and University Students of Chattogram

4th Expressive Psychotherapy Session Held with College and University Students of Chattogram

Core Program
A daylong expressive psychotherapy session focusing on the psychosocial well-being of female students was held at Caritas Hall, Chattogram. The session brought together 20 female students from various colleges and universities, creating a safe and interactive space to share experiences and strengthen resilience. The session was conducted by Obaidul Islam Munna, Expressive Psychotherapist of BTTI, who used theatre-based therapeutic tools, group dialogue, and creative exercises to help participants release emotional stress, overcome trauma, and rebuild confidence. Participants actively engaged in art activities, interactive theatre exercises, and group discussions where they reflected on personal experiences of harassment and social pressures. They also developed messages of courage, self-empowerment, and collective resistance against gender-based violence. Organized under UTSA’s ongoing initiative on psychosocial support for young women, the session highlighted the importance of mental…
Read More
Tree Plantation and Art Competition Organized by UTSA

Tree Plantation and Art Competition Organized by UTSA

Core Program
Chattogram, 13 August 2025: The “Let’s Green The Environment” campaign, organized by UTSA, in association with Progroshor and supported by Diakonia, was successfully held yesterday in Chattogram. As part of the program, members of Jubo Moncho planted trees along the Kattholi sea beach. An art competition on environmental protection was also organized at the UTSA office, with active participation from local adolescents. The prize-giving ceremony was attended by Mostafa Kamal Jatra, Executive Director of UTSA; Md. Anowar Hossain, Finance & Admin Manager; Muhammad Shah Alam, Project Coordinator; Ripa Palit, Program Officer; and project staff Md. Sumon Sarker and Reshma Akter. Speakers emphasized that small, collective actions—such as tree planting, waste management, and awareness building—can lead to a greener and more sustainable future for the next generation.
Read More
Celebrate Life, Celebrate Hope!

Celebrate Life, Celebrate Hope!

Core Program
This week at Anonto Primary School, we created beautiful memories with underprivileged children, Pahartoli Girls’ College students, and university youth during 4 heartwarming events on 10, 12 & 13 July 2025. 🤝 Together, we learned, shared stories, and dreamed of a better future.💙 To remind everyone that life is precious, we gifted each participant a “Celebrate Life” wristband—a small token of love, unity, and hope. Every smile we saw was priceless.Every connection we made was meaningful.Every child reminded us why kindness matters. 🌸 Let’s keep spreading love, one step, one hand, one heart at a time.
Read More
Adolescents Engage in Meaningful Dialogue on Mental Health & SRHR at Koishor Moncho Meetings

Adolescents Engage in Meaningful Dialogue on Mental Health & SRHR at Koishor Moncho Meetings

Core Program
Unite Theatre for Social Action (UTSA), with the support of Diakonia and in association with Praggoshor, successfully organized two Quarterly Meetings with Koishor Moncho on July 14 and 15, 2025 at the UTSA premises. A total of 40 adolescents – 28 girls and 12 boys from Wards 9 and 13 of Chattogram City Corporation – participated in the sessions, which created a safe and inclusive platform for open dialogue on Mental Health and Sexual and Reproductive Health and Rights (SRHR). The meetings were facilitated by Ripa Palit, Program Officer of UTSA, who guided the participants through interactive discussions, group reflections, and practical tips for managing emotional well-being during adolescence. Topics included: Understanding stress and anxiety in daily life Positive coping mechanisms for emotional challenges Myths and facts about SRHR Building…
Read More
উৎস’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৪-২০২৬ প্রান্তিকের নির্বাহী পরিষদ গঠন

উৎস’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৪-২০২৬ প্রান্তিকের নির্বাহী পরিষদ গঠন

Core Program
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২০২৬ প্রান্তিকের নির্বাহী পরিষদ নির্বাচন গতকাল ১৪ মার্চ ২০২৫ উৎস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা। সভার প্রথম পর্বে ২০২৪ কার্যবছরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন। প্রতিবেদন উপস্থাপনের পর উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় চলমান কর্মসূচির অগ্রগতি, ২০২৫ সালের কর্মপরিকল্পনা, বার্ষিক বাজেট, কার্যক্রম গতিশীল করার কৌশল ও নতুন পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার দ্বিতীয় অধিবেশনে ২০২৪-২০২৬ প্রান্তিকের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা হলেন: - সভাপতি: অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ…
Read More
বহুমাত্রিক নাট্যচর্চার ২৮ বছর: উৎস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বহুমাত্রিক নাট্যচর্চার ২৮ বছর: উৎস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Core Program
"ইউনিট থিয়েটার কনসেপ্ট" ধারণাকে কেন্দ্র করে শান্তি, ন্যায়বিচার ও সামাজিক পরিবর্তনের প্রত্যয়ে ১৪ মার্চ ১৯৯৭ সালে পথচলা শুরু করেছিল উৎস (UTSA)। বিগত ২৮ বছরে, নাট্যচর্চার মাধ্যমে মানবিক সহায়তা, মানসিক স্বাস্থ্য, নারী অধিকার, শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে উৎস। এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, সহ-সভাপতি ডা. শাহানা বেগম, অর্থ সম্পাদক আবুল বাশার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা, নির্বাহী সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা এবং আরও অনেকে। অতিথিরা উৎস’র অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। উৎস’র সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, "উৎস শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন, যেখানে নাট্যচর্চার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করা হয়েছে। ২৮ বছরের এই পথচলা প্রমাণ করে যে সংস্কৃতি ও সৃজনশীলতার শক্তি…
Read More
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ

Core Program
আনন্দে মেতে উঠলো অনন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে পাঠদানের লক্ষ্যে ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) বিগত ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে অনন্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুশিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও সুস্থ মানসিক বিকাশে অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের রয়েছে বিশেষ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় বিগত ২০ ফেব্রুয়ারি ২০২৫ অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। নগরীর আকবরশাহ হাউজিং সোসাইটির পাশে মাদ্রাসা মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় সংগীতের পরিবেশনা ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থী ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে এবং অভিভাবক, শিক্ষক ও স্বেচ্ছাসেবকগণ ২টি পৃথক ইভেন্টে অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎস’র সহসভাপতি ডা. শাহানা বেগম, কার্যনির্বাহী সদস্য ও অনন্ত স্কুলের ব্যবস্থাপক সৈয়দা…
Read More
অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ, নতুন বইয়ের গ্রাণে আনন্দিত শিক্ষার্থীরা

অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ, নতুন বইয়ের গ্রাণে আনন্দিত শিক্ষার্থীরা

Core Program
দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামুল্যে পাঠদানের জন্য পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদর মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ আজ (৫ জানুয়ারি ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অনন্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভ্রা বিশ্বাস, উৎস’র নির্বাহী পরিষদ সদস্য সৈয়দা সায়েদুর ন্নেছা, উৎস’র অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক আনোয়োর হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত ও অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃষ্টি আকতার। বই বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, বিভিন্ন ব্যক্তিদের সহায়তায় প্রান্তিক, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষার সাথে যুক্ত করে পাঠদানের প্রয়াস চালানো হচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির বিকাশে সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব। বই বিতরণ শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত…
Read More
এডাব-চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন: মনোয়ারা বেগম সভাপতি ও মোস্তফা কামাল যাত্রা সদস্য সচিব

এডাব-চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচন: মনোয়ারা বেগম সভাপতি ও মোস্তফা কামাল যাত্রা সদস্য সচিব

Core Program
বাংলা‌দে‌শে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূ‌হের শীর্ষ সমন্বকারী সংগঠন এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিগত ৩০ ডিসেম্বর’২৪ সোমবার নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমকে সভাপতি, ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়াকে সহ-সভাপতি, উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রাকে সদস্য সচিব এবং ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সংশপ্তক-এর প্রধান নির্বাহী লিটন চৌধূরী, ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারকে সদস্য পদে নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এডাব-এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান। এডাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি…
Read More
নারী যোগাযোগ কেন্দ্র’র জাতীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

নারী যোগাযোগ কেন্দ্র’র জাতীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

Core Program
নারীর প্রতি নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে আরো সোচ্চার হতে হবে ‘১৯৮৪ সালে ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের নারীদের সংগঠিত করে নারী নির্যাতনের বিরুদ্ধে শ্লোগাণ দিয়ে রাস্তায় নেমে শুরু করেছিলাম প্রতিবাদ। নারী অধিকার প্রতিষ্ঠায়, নারীর প্রতি বৈষম্য নিরসনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ২০০৪ সালে এই নারী যোগাযোগ কেন্দ্র কাজ শুরু করে। নির্যাতন-সহিংসতার বিরুদ্ধে-বৈষ্যমের বিরুদ্ধে-বাল্য বিয়ে বন্ধের বিরুদ্ধে। কিন্তু ২০২৪ সালে এসেও আজও নারীদের রাস্তায় নামতে হচ্ছে নারীর প্রতি নির্যাতন-সহিংসতার বিরুদ্ধে। প্রতিদিন প্রতিঘন্টায় কোথাও না কোথাও নারীরা শিকার হচ্ছেন নির্যাতনের। বাংলাদেশের নারীরা এগিয়েছে কথাটা যেমন সত্য তেমনি নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন, খুন, ধর্ষণসহ নানার রকম নির্যাতন নানা ভাবে বৃদ্ধি পেয়েছে কথাটাও তেমন সত্যি। তাই নারীর প্রতি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে নারীকে সবার আগে রুখে দাঁড়াতে হবে।’ প্রতিবাদে, প্রতিরোধে, দ্রোহে, জাগরণে এই শ্লোগাণকে সামনে রেখে আজ নগরীর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত নারী অধিকার…
Read More
Inter-School Girls’ Friendly Football Match Held by UTSA

Inter-School Girls’ Friendly Football Match Held by UTSA

Core Program
In celebration of the `International Day for the Prevention of Violence Against Women', Unite Theatre for Social Action (UTSA), in partnership with Diakonia under the HEART project, organized an exciting inter-school friendly football match at the Firozshah City Corporation Girls' High School ground today. The match aimed to inspire and develop girls' skills in sports like football, cricket, and volleyball. In a thrilling game, Firozshah City Corporation Girls' High School triumphed over Haji Abdul Ali City Corporation High School with a scoreline of 4-0. The intense competition, refereed by Tasfia Akhtar of the Chattogram Referee Association, was enjoyed by over 500 students, teachers, and spectators. During the award ceremony, distinguished guests, including Saiful Islam, head teacher of Firozshah City Corporation Girls' High School, Jasim Uddin, head teacher of Haji Abdul…
Read More
চবি ও উৎস’র যৌথ আয়োজনে থেরাপিউটিক থিয়েটার এন্ড ইটস সোশাল ইমপ্যাক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চবি ও উৎস’র যৌথ আয়োজনে থেরাপিউটিক থিয়েটার এন্ড ইটস সোশাল ইমপ্যাক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

HEART Project, Core Program, Mental Health
মানসিক দৃঢ়তা বৃদ্ধি ও ট্রমা মোকাবেলায় সমাজের সর্বস্তরে থিয়েটার থেরাপির অনুশীলন নিশ্চিত করতে হবে।  “মানসিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ ব্যাক্তির মনোবল ভেঙ্গে দেয়, সুষ্ঠু সামাজিক জীবনাচার ব্যাহত করে। তাই মানসিক স্বাস্থ্যসেবা নিয়মিত গ্রহণ করা প্রত্যেক ব্যক্তির জন্য অত্যাবশ্যক সহায়তা হিসাবে বিবেচনা করা উচিৎ। এক্ষেত্রে প্রচলিত কাউন্সিলিং, সাইকোথেরাপির পাশাপাশি গ্রæপসাইকোথেরাপির অন্যতম প্রয়োগ প্রক্রিয়া থিয়েটার থেরাপি তথা থেরাপিউটিক থিয়েটার এর দক্ষ জনবল গড়ে তুলতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগে ভূমিকা রাখতে হবে। সেইসাথে মানসিক দৃঢ়তা বৃদ্ধি ও ট্রমা মোকাবিলায় সমাজের সর্বস্তরে থিয়েটার থেরাপির অনুশীলন নিশ্চিত করতে হবে”। গতকাল (২৩ সেপ্টেম্বর ২০২৪) উৎস কার্যালয়ে আয়োজিত “থেরাপিউটিক থিয়েটার এন্ড ইটস সোশাল ইমপ্যাক্ট” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এডাব (অউঅই); চট্টগ্রাম জেলার চেয়ারপার্সন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু উপর্যুক্ত মন্তব্য করেন। নাট্যকলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং উৎস (UTSA) যৌথভাবে আয়োজন করেছিল উক্ত সেমিনার। সেমিনারে সেমিনারপত্র উপস্থাপন করেন বাংলাদেশ থেরাপিউটিক…
Read More
Group Psychotherapy Session Held to Released Post-Conflict Psychological Stress

Group Psychotherapy Session Held to Released Post-Conflict Psychological Stress

HEART Project, Core Program, Mental Health
In recent times, the country has witnessed various movements and political unrest, leading to conflicts and violence. This has resulted in widespread psychological stress, fear, anxiety, uncertainty, and instability among the people. Such situations can especially cause significant mental distress among those who were directly affected or have witnessed these events. To help individuals recover from this psychological stress and anxiety, as well as to foster a sense of tolerance and peace, Unite Theater for Social Action (UTSA), a voluntary development organization in association with Diakonia, organized a group psychotherapy session focusing on psychosocial well-being at 18 August 2024 in UTSA premises. The session was conducted by Obaidul Islam Munna, a trainer from the Bangladesh Therapeutic Theater Institute, with participation from students, teachers, members of the youth forum, and UTSA…
Read More
নাট্যকার, গবেষক আহাম্মদ কবীর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

নাট্যকার, গবেষক আহাম্মদ কবীর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

Core Program
নাট্যকার, গবেষক ও উৎস’র কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আহাম্মদ কবীর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে পটিয়াস্থ সমাধিস্থলে উৎস’র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। ২৮ মার্চ ২০২৪ সকাল ১১টায় পটিয়ার প্রয়াত আহাম্মদ কবীর এর নিজ বাড়ীর আঙিনার সমাধিতে পুষ্পাঞ্জলি নিবেদন, কবর জেয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক: অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, হিসাব কর্মকর্তা বিভা বড়ুয়া, তাসলিমা আকতার, ডকুমেন্টশন ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুমন সরকার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেশমা আকতার ও অফিস সহকারী মো. সুলতান।
Read More
‘শান্তির অন্বেষায় থিয়েটার’ শ্লোগানে উৎস’র উদ্যোগে বিশ্ব নাট্য দিবস উদযাপন

‘শান্তির অন্বেষায় থিয়েটার’ শ্লোগানে উৎস’র উদ্যোগে বিশ্ব নাট্য দিবস উদযাপন

Core Program
বিশ্ব নাট্য দিবস ২০২৪ উপলক্ষে আজ স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন উৎস’র উদ্যোগে আজ সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও প্লেব্যাক থিয়েটার অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘শান্তির অন্বেষায় থিয়েটার’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা দিবসের আন্তর্জাতিক বার্তা, বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে নাটকে বা থিয়েটারের ভূমিকা ও আগামীর করণীয় বিষয়ে আলোকপাত করেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত। আলোচনা সভা শেষে যুব ও কিশোর-কিশোরীদের অংশ্রগহণে অনুষ্ঠিত হয় প্লেব্যাক থিয়েটার অধিবেশন। অধিবেশন পরিচালনা করেন উৎস’র ডকুমেন্টেশন অ্যান্ড প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুমন সরকার। অধিবেশনে ২০জন কিশোর-কিশোরী ও যুব সদস্য অংশগ্রহণ করেন।
Read More
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Core Program
উৎস’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাট্যক্রিয়ার মনোবিশ্লেষক প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কর্মরত নাট্য ও উন্নয়ন সংগঠন উৎস (UTSA) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১৪ মার্চ বেলা ২টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিষদ সদস্য সৈয়দা সায়েদুর ন্নেছা, উৎস’র প্রশাসন ও অর্থ ব্যবস্থাপকে মো. আনোয়ার হোসেন, কার্যক্রম সমন্বয়কারী ‍মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, হিসাব কর্মকর্তা বিভা বড়ুয়া ও তাসলিমা আকতার, শিক্ষক বৃষ্টি আকতার ও শ্রাবনী দাশ। আয়োজিত অনুষ্ঠানে অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও ২০জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়
Read More
‘প্রয়াস চট্টগ্রাম’-এ এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বিষয়ক কর্মশালা সম্পন্ন

‘প্রয়াস চট্টগ্রাম’-এ এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বিষয়ক কর্মশালা সম্পন্ন

Core Program, Mental Health
বিশেষ শিশুদের কর্মরত প্রতিষ্ঠান ‘প্রয়াস চট্টগ্রাম’ এর আমন্ত্রণে উৎস (UTSA)-এর অন্যতম উন্নয়ন ইউনিট ‘সেন্টার ফর এক্সপ্রেসিভ সাইকোথেরাপি ইন বাংলাদেশ’ এর পরিচালনায় বিগত ৭ মার্চ ২০২৪ প্রয়াস মিলনায়তনে ‘প্রতিবন্ধী শিশু ও তাদের যত্নকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ বিষয়ক এক কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন উৎস (UTSA)-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা ও সাধারণ পরিষদ সদস্য আরাফাতুল আলম। প্রয়াস চট্টগ্রামের শিক্ষক, থেরাপিস্ট ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালাটি উদ্বোধন করেন প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ লেফটেন্যান্স কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ। উল্লেখ্য, এক্সপ্রেসিভ সাইকোথেরাপি হচ্ছে সৃজনশীল কলামাধ্যামের মনোস্তাত্ত্বিক দলীয় প্রয়োগ শৈলী।
Read More