অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ, নতুন বইয়ের গ্রাণে আনন্দিত শিক্ষার্থীরা

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামুল্যে পাঠদানের জন্য পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদর মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ আজ (৫ জানুয়ারি ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অনন্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভ্রা বিশ্বাস, উৎস’র নির্বাহী পরিষদ সদস্য সৈয়দা সায়েদুর ন্নেছা, উৎস’র অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক আনোয়োর হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত ও অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃষ্টি আকতার।

বই বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, বিভিন্ন ব্যক্তিদের সহায়তায় প্রান্তিক, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষার সাথে যুক্ত করে পাঠদানের প্রয়াস চালানো হচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির বিকাশে সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব।

বই বিতরণ শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পুষ্টি কার্যক্রমের আওতায় খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উৎস’র নির্বাহী পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও দানশীল ব্যক্তিদের আর্থিক সমর্থনে ২০০৩ খৃষ্টাব্দ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামুল্যে পাঠদান করে আসছে অনন্ত প্রাথমিক বিদ্যালয়।

https://www.facebook.com/share/p/1E8PUrvJpE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *