
ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির পাঠ্যবই ব্রেইল ভার্সনে প্রকাশ করছে।
এ বছর সারাদেশের ৮৪ জন নবম শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ৫টি পাঠ্যবইয়ের মোট ১১৯৪ কপি (প্রায় ১,৬৩,৮০০ পৃষ্ঠা) প্রকাশনার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বইগুলোর ইউনিকোড থেকে ব্রেইলে রূপান্তর (conversion), প্রুফরিডিং এবং চূড়ান্ত সম্পাদনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত মুদ্রণ ও বাঁধাইয়ের (binding) কাজ।
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সকল বইয়ের প্রকাশনা, বাইন্ডিং ও প্যাকেজিং সম্পন্ন করে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হবে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. আজাদ হোসেন, মো. সুমন মিয়া রাফি, রেজাউল করিম সিয়াম সরাসরি মুদ্রণ কাজে অংশগ্রহণ করছেন। পুরো মুদ্রণ কার্যক্রমের সমন্বয় করছেন মো. সাজ্জাদ হোসেন, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উৎস’র ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন। সহায়তা করেছেন হিসাব কর্মকর্তা তাসলিমা আক্তার।
উৎস বিশ্বাস করে, দৃষ্টি প্রতিবন্ধিতা কখনো শেখার পথে বাধা হতে পারে না। এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করছে।
এই উদ্যোগকে আরও সফল করতে আপনিও অংশ নিতে পারেন—
- আর্থিক সমর্থন বা স্পন্সর করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই ও শিক্ষা উপকরণ নিশ্চিত করতে পারেন।
- স্বেচ্ছাসেবক হিসেবে প্রকাশনা ও বিতরণ কার্যক্রমে অংশ নিতে পারেন।
- স্থানীয় বা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ব্রেইল শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করতে পারেন।
যোগাযোগ: https://utsabd.org/support-us/
