উৎস’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৪-২০২৬ প্রান্তিকের নির্বাহী পরিষদ গঠন

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২০২৬ প্রান্তিকের নির্বাহী পরিষদ নির্বাচন গতকাল ১৪ মার্চ ২০২৫ উৎস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা।

সভার প্রথম পর্বে ২০২৪ কার্যবছরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন।

প্রতিবেদন উপস্থাপনের পর উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় চলমান কর্মসূচির অগ্রগতি, ২০২৫ সালের কর্মপরিকল্পনা, বার্ষিক বাজেট, কার্যক্রম গতিশীল করার কৌশল ও নতুন পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার দ্বিতীয় অধিবেশনে ২০২৪-২০২৬ প্রান্তিকের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা হলেন:

– সভাপতি: অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ

– সহসভাপতি: ডা. শাহানা বেগম

– সাধারণ সম্পাদক: মোস্তফা কামাল যাত্রা

– অর্থ সম্পাদক: আবুল বাশার

– নির্বাহী সদস্যগণ: শুভ্রা বিশ্বাস, আনোয়ারা বেগম, সৈয়দা সৈয়দুর ন্নেছা, জোবায়দার রশীদ ও রিফাত তাসনিম ।

নবনির্বাচিত নির্বাহী পরিষদ উৎস’র চলমান কার্যক্রমের পরিধি আরও প্রসার করার পাশাপাশি, জেন্ডার ন্যায়বিচার, মানসিক স্বাস্থ্য, শিশু ও নারীর অধিকার রক্ষা, সাংস্কৃতিক বিকাশ, মানবিক সহায়তা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “উৎস ২৮ বছর ধরে সামাজিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য আরও সুসংহত ও টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।”

সহসভাপতি ডা. শাহানা বেগম বলেন, “নারীর ক্ষমতায়ন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে উৎস দীর্ঘদিন ধরে যে কাজ করছে, তা আরও বেগবান করতে নতুন পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।”*

অর্থ সম্পাদক আবুল বাশার বলেন, “উৎস নাট্যচর্চা ও থেরাপিউটিক থিয়েটারের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করে চলেছে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে এগিয়ে যাবো।”

দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য দেওয়ান মাশরুরজ্জামান সিদ্দিকি মুকুট, মো. আব্দুল হান্নান, এস এম পাভেল রহমান, শরীফ জহির উদ্দিন মো. আবু রায়হান, আরাফাতুল আলম, উৎস প্রতিনিধি আনোয়ার হোসেন, মুহাম্মদ শাহ্ আলম, রীপা পালিত, বিভা বড়ুয়া, তাসলিমা আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *