
স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংগঠন ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস/UTSA) এর বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারি ২০২৪ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে উৎস’র নির্বাহী পরিষদের প্রয়াত সদস্য নাট্যজন আহাম্মদ কবীর ও উৎস’র শুভানুধ্যায়ী ড. হার্ব প্রপার এ মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় ২০২৩ কার্য বৎসরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন। উপস্থাপিত প্রতিবেদনদ্বয়ের উপর উন্মুক্ত আলোচনা শেষে অনুমোদন করা হয়। চলমান কর্মসূচি সম্পর্কিত আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংস্থার নতুন প্রণীত ও সংশোধিত নীতিমালা অনুমোদন, কর্মএলাকা বৃদ্ধিকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় সভায়।
উৎস’র কর্মএলাকা চাঁদপুর ও নেত্রকোণায় বর্ধিত করন ও পাইলটিং কিছু কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্তের পাশাপাশি চলমান কর্মসূচি আরো বেগবান ও সংগঠনকে শক্তিশালী করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা.শাহানা বেগম, অর্থ সম্পাদক জনাব আবুল বাশার, নির্বাহী পরিষদ সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা, সাধারণ পরিষদ সদস্য, জোবায়দুর রশীদ, সালমা জাহান মিলি, উম্মে হানি পিংকী, লিমা সেন গুপ্ত রাশেদা ফেরদৌস, রিফতা তাসনিম,সানজিদা আফরিন,ওবায়দুল ইসলাম মুন্না, আবদুল হান্নান ও আরাফাতুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন, উৎস’র প্রোগ্রাম অফিসার রীপা পালিত, হিসাব কর্মকর্তা বিভা বড়ুয়া, তাসলিমা আকতার, ডুকমেন্টেশন ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. সুমন সরকার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেশমা আকতার, মো. সুলতান ও নীলু বেগম।
উল্লেখ্য, উৎস (UTSA) ১৯৯৭ খ্রিস্টাব্দ থেকে ইউনিট থিয়েটার কনসেপ্টকে ধারণ করে জনমানুষের মানবিক ও সাস্কৃতিক চেতনার বিকাশ, শিক্ষা অধিকার, শিশু সুরক্ষা, নারী অধিকার, প্রতিবন্ধিতা, মানসিক স্বাস্থ্যসহ নানান উন্নয়নধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে।






