
নাট্যকার, গবেষক ও উৎস’র কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আহাম্মদ কবীর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে পটিয়াস্থ সমাধিস্থলে উৎস’র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
২৮ মার্চ ২০২৪ সকাল ১১টায় পটিয়ার প্রয়াত আহাম্মদ কবীর এর নিজ বাড়ীর আঙিনার সমাধিতে পুষ্পাঞ্জলি নিবেদন, কবর জেয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক: অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, হিসাব কর্মকর্তা বিভা বড়ুয়া, তাসলিমা আকতার, ডকুমেন্টশন ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুমন সরকার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেশমা আকতার ও অফিস সহকারী মো. সুলতান।
