
বিশেষ শিশুদের কর্মরত প্রতিষ্ঠান ‘প্রয়াস চট্টগ্রাম’ এর আমন্ত্রণে উৎস (UTSA)-এর অন্যতম উন্নয়ন ইউনিট ‘সেন্টার ফর এক্সপ্রেসিভ সাইকোথেরাপি ইন বাংলাদেশ’ এর পরিচালনায় বিগত ৭ মার্চ ২০২৪ প্রয়াস মিলনায়তনে ‘প্রতিবন্ধী শিশু ও তাদের যত্নকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ বিষয়ক এক কর্মশালা সম্পন্ন হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করেন উৎস (UTSA)-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা ও সাধারণ পরিষদ সদস্য আরাফাতুল আলম। প্রয়াস চট্টগ্রামের শিক্ষক, থেরাপিস্ট ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালাটি উদ্বোধন করেন প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ লেফটেন্যান্স কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ।
উল্লেখ্য, এক্সপ্রেসিভ সাইকোথেরাপি হচ্ছে সৃজনশীল কলামাধ্যামের মনোস্তাত্ত্বিক দলীয় প্রয়োগ শৈলী।





