
বিশ্ব নাট্য দিবস ২০২৪ উপলক্ষে আজ স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন উৎস’র উদ্যোগে আজ সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও প্লেব্যাক থিয়েটার অধিবেশন অনুষ্ঠিত হয়।
‘শান্তির অন্বেষায় থিয়েটার’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা দিবসের আন্তর্জাতিক বার্তা, বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে নাটকে বা থিয়েটারের ভূমিকা ও আগামীর করণীয় বিষয়ে আলোকপাত করেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত।
আলোচনা সভা শেষে যুব ও কিশোর-কিশোরীদের অংশ্রগহণে অনুষ্ঠিত হয় প্লেব্যাক থিয়েটার অধিবেশন। অধিবেশন পরিচালনা করেন উৎস’র ডকুমেন্টেশন অ্যান্ড প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুমন সরকার। অধিবেশনে ২০জন কিশোর-কিশোরী ও যুব সদস্য অংশগ্রহণ করেন।
