উৎস (UTSA)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংগঠন ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস/UTSA) এর বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারি ২০২৪ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে উৎস’র নির্বাহী পরিষদের প্রয়াত সদস্য নাট্যজন আহাম্মদ কবীর ও উৎস’র শুভানুধ্যায়ী ড. হার্ব প্রপার এ মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ২০২৩ কার্য বৎসরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন। উপস্থাপিত প্রতিবেদনদ্বয়ের উপর উন্মুক্ত আলোচনা শেষে অনুমোদন করা হয়। চলমান কর্মসূচি সম্পর্কিত আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংস্থার নতুন প্রণীত ও সংশোধিত নীতিমালা অনুমোদন, কর্মএলাকা বৃদ্ধিকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় সভায়। উৎস’র কর্মএলাকা চাঁদপুর ও নেত্রকোণায় বর্ধিত করন ও পাইলটিং কিছু কার্যক্রম বাস্তবায়নের…










